ক্যাফে/কফিশপ (Cafe or Coffee Shop)
ক্যাফে/কফিশপ (Cafe or Coffee Shop)
ক্যাফে বা কফিশপের চাহিদা ক্রমশই বাড়ছে কলকাতা, শহততলি আর মফস্বলে। সঠিক কৌশল আর পরিকল্পনা নিয়ে চলতে পারলে এটি বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার একটি। অল্প টাকায় ব্যবসা শুরু সম্ভব। এর জন্য প্রয়োজন একটি ঘর, তা হতে পারে আপনার বাড়ির গ্যারাজও অথবা ঘর ভাড়া করতে পারেন একটি জমজমাট এলাকায়। ঠিক মতো প্রচার করতে পারলে সব সময়ে বড় রাস্তার ওপর হওয়ারও প্রয়োজন নেই।

ক্যাফের ইন্টিরিয়রের দিকে নজর দিন, ক্রেতাকে আকর্ষণ করার অন্যতম মূল চাবিকাঠি নজরকাড়া ইন্টিরিয়র আর আরামদায়ক বসার ব্যবস্থা। দরকার নেই দামি চেয়ার টেবিল, কিছু বেতের মোড়া বা বড় জলচৌকি দিয়েও কাজ চলে যাবে যদি তা ঠিকভাবে সাজাতে পারেন।
  • Groupe public
  • 2 Articles
  • 2 Photos
  • 0 Vidéos
  • Aperçu
  • N/A
Rechercher
Mises à jour récentes
Plus de lecture
Uddokta 64 https://uddokta64.com